জোরারগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
মীরসরাইয়ে বাড়ির পাশে খেলার সময় পুকুরের পানিতে ডুবে আফরাজ সাঈফ নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আফরাজ সাঈফ জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়াডের্র মধ্যম সোনাপাহাড় গ্রামের আলিম উদ্দিন ভ‚ঁইয়া বাড়ির বাসিন্দা ও ইউপি সদস্য আশরাফ উদ্দিন আরজু একমাত্র ছেলে।

জানা গেছে, শিশুটি প্রতিদিনের মতো বাড়ির পাশে খেলাধুলা করে। অনেক খোঁজাখুঁজির পর দুপুরের দিকে বাড়ির পাশে পুকুরে তার মরদেহ ভেসে উঠতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ বলেন, শিশু আফরাজ সাঈফকে মৃত অবস্থায় দুপুরে হাসপাতালে আনা হয়েছিলো। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে দাবী করেন স্বজনরা।