১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
মীরসরাইয়ে বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে মীরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান। দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুল হক মেম্বারের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন সেলিম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ফখরুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন মাস্টার, সাবেক যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন মিয়াজী, দিদারুল আলম, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বিএনপি নেতা প্রফেসর ছলিম নিজামী, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক ষভাপতি জাহিদুল আফছার জুয়েল, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল।

উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা ইকবাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তিনি ছিলেন আপোষহীন। স্বৈরাচারের সাথে কখনো সমঝোতা করেননি তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে জাতীয়তাবাদী শক্তির সবাইকে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য কাজ করতে হবে। দলের নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আহবান জানান তিনি।’




