মীরসরাইয়ে গাড়ি উল্টে লাখ টাকার ডিম নষ্ট, আহত চালক

নিজস্ব প্রতিবেদক :
মীরসরাইয়ে ডিম বোঝায় একটি লেগুনা গাড়ি উল্টে লাখ টাকার মুরগীর ডিম নষ্ট হয়ে গেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে মীরসরাই পৌরসদরের ডাক বাংলো এলাকায় এ দূর্ঘটনার ঘটে। এসময় লেগুনা গাড়ি চালক মো. বাবু (২৭) নামের একজন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ির সামনের অংশের চাকা ভাষ্ট হয়ে হঠাৎ মহাসড়কে গাড়ি উল্টে যায়। ডিমগুলা সড়কে পড়ে নষ্ট হয়ে যায়। গাড়ি চালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।

ডিমের ডিলার মো. আব্দুর রহিম জানান, ডিমের গাড়িতে প্রায় ১ লক্ষ টাকার ডিম ছিলো। মীরসরাই অর্থনৈতিক অঞ্চল থেকে বারইয়ারহাট-ফেনীতে ডিমগুলা পাইকারী মূল্য বিক্রি করা হয়। দূর্ঘটনায় প্রায় সব ডিম নষ্ট হয়ে গেছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. বোরহান উদ্দিন জানান, দূর্ঘটনা কবলিত ডিমের গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে। সড়কে গাড়ি চলাচলের কোন ধরনের বিগ্ন ঘটেনি।