১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে ঢাকা ও মীরসরাই ফোরামের যৌথভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মীরসরাই প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে ঢাকা ও মীরসরাই ফোরামের যৌথউদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বাদ আছর মীরসরাই থানা কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় ঢাকা ও চট্টগ্রামস্ত মীরসরাই জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দরা হলেন, মীরসরাই ফোরাম ঢাকার প্রধান উপদেষ্টা আ ক ম জান্নাতুল করিম খোকন, চট্টগ্রাম ফোরামের আহবায়ক মো: মোরশেদ আলম, ঢাকা ফোরাম আহবায়ক আয়ুব খান, সদস্য সচিব এডভোকেট মো: মুজাহিদুল ইসলাম, ঢাকা ফোরামের যুগ্ম আহবায়ক আনেয়ার হোসেন, জি এম কামরুল আলম, সদস্য আনোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন, মীরসরাই ফোরাম ঢাকা: জামাল উদ্দিন নিজামী, আনিসুর রহমান রুবেল, মইনুদ্দিন, চট্রগ্রাম ফোরামের যুগ্ম আহবায়ক মোঃ হানিফ, মোহাম্মদ মোরশেদ আলী, জেবল হোসেন, মোহাম্মদ হানিফ, সদস্য মোঃ নাসির উদ্দিন, কে এইচ আজাদ, আকবর হোসেন, মোঃ সালাউদ্দিন, নান্নু, মাইনুল করিম সাজিদ, এনামুল আজিম, মোঃ ইসা, মোঃ আবু তাহের, অধ্যাপক আতিকুল ইসলাম লতিফি, জয়নাল আবেদীন প্রমুখ।




