১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধুমে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা করেছে মীরসরাই উপজেলা বিএনপি। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার ধুম ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আনিসুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী।

এসময় বক্তব্য রাখেন, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক দুলাল, চট্রগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. তারিফুল ইসলাম তারেক, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মো. শহিদ উল্লাহ, সাবেক ছাত্রনেতা আমিনুল হক সাদ্দাম, বিএনপি নেতা আমজাদ, দিদার, বাচ্চু , স্বপন, রাসেল ফরায়েজি, মাঈনউদ্দীন, গেয়াস, রেজাউল, ভুট্টু, ধুম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক রানা, সদস্য জসিম, মীরসরাই উপজেলা ছাত্রদলের সদস্য শাহাদাৎ হোসেন, ধুম ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন মুন্না, মীরসরাই কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ফাহিম, ধুম ইউনিয়ন ছাত্রদল নেতা শাকিল, সাগর, আশরাফ যুবদল নেতা রনি, জহির, আরিফ, আনোয়ার, শাহিন, শরিফ ও অভি।




