স্বাগত

মু.সাইফুদ্দিন মীর শাহীন

একটি নতুন সূর্য উঠুক
হাসবে নতুন দিন
কানন জুড়ে কলি ফুটুক
বাজবে অলির বীণ।

নতুন দিনে স্বপ্ন সাজাই
নতুন করে বাঁচি
নতুন সুরে বাঁশি বাজাই
মনের কাছাকাছি।

নতুনকে তাই বাসি ভালো
জানাই স্বাগত
অমানিশার নিকষ কালো
হোক পরাহত।

“মীরসরাই পরিক্রমা “
একটি নতুন নাম
নতুনতর সাজ-সুষমা
পাবে সঠিক দাম।

এমনতর স্বপ্ন আঁকি
এমন তরো আশা
সুখাবেশে আশায় থাকি
পাবোই ভালোবাসা!