১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সুফিয়ারোডে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পিছনে লরির ধাক্কা, হেলপার নিহত

নিজস্ব প্রতিনিধি ::
মীরসরাইয়ের সুফিয়া রোডে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পিছনে চলন্ত লরির ধাক্কায় লরির হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন লরি চালক। বুধবার (৬ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়ারোড এলাকার ঢাকামুখী লেনে দুর্ঘটনা ঘটে।
নিহত লরির হেলপারের নাম সাব্বির হোসেন (২০)। তিনি চট্টগ্রাম নগরীর হালিশহর থানার উত্তর হালিশহর এলাকার মিয়াজের বাড়ির আলী আব্বাসের ছেলে৷
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, কিছু স্ক্র্যাপবাহী ড্রামট্রাক ভোরে গাড়ির ত্রুটিজনিত কারণে সুফিয়ারোড এলাকায় রাস্তার পাশে দাঁড়ালে পেছনে থাকা দ্রুতগতির লরি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দেয়৷ এতে হেলপার গাড়ির ভেতরে আটকে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন৷ খবর পেয়ে ফায়ারসার্ভিসের সহযোগিতায় আটকে থাকা মরদেহ উদ্ধার করা হয়৷ দুর্ঘটনা কবলিত গাড়িগুলো থানায় নেওয়া হয়েছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




