মিঠাছরা বাজারে শাপলা কমিউনিটি সেন্টার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :
মীরসরাই উপজেলার মিঠাছরা বাজারে ঐতিহ্যবাহী শাপলা কমিউনিটি সেন্টার সম্পূর্ণ নতুন আঙ্গিকে উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে গাংচিল পেট্রোল পাম্পের পাশে নব নির্মিত শাপলা কমিউনিটি সেন্টার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন মিঠাছরা বাজার পরিচালনা কমিটির সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সামছুদ্দৌহা মামুন।

এসময় মিঠছারা বাজার পরিচালনা কমিটির যুগ্ম সচিব এহছানুল হক তামিম , শাপলা কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী মো. শিব্বির আহমেদ সহ ব্যবসায়ী, রাজনীতিবিদ, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শাপলা কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী মো. শিব্বির আহমেদ বলেন, শাপলা কমিউনিটি সেন্টার উত্তর চট্টগ্রামের সবচেয়ে পুরাতন কমিউনিটি সেন্টার। এখানে আগে উপজেলার বিভিন্ন সামাজিক অনুষ্ঠান সম্পন্ন হতো। এটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিলো। আমি পুনরায় চালু করার উদ্যোগ নিই। আশা করি অতীতের ন্যায় আগামীতেও শাপলা কমিউনিটি সেন্টারে বিয়ে, ফর্দ , রাজনৈতিক কর্মসূচী সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান স্বল্প খরচে সবাই করতে পারবেন।