১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
জুলাই গণঅভ্যুত্থানে মীরসরাই উপজেলা জামায়াতের গনমিছিল

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা সদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে গনমিছিল শেষে হয়। মিছিলোত্তর সমাবেশে সভাপতিত্ব করেন মীরসরাই উপজেলা আমির মাওলানা নুরুল কবির।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল, চট্টগ্রাম -১ মীরসরাই আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট সাইফুর রহমান। বিশেষ অতিথি চট্টগ্রাম উত্তর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নুরুন্নবী, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি ইউছুপ বিন আবু বক্কর, উপজেলা সেক্রেটারি আনোয়ার উল্লাহ আল মামুন, বিএম সেক্রেটারি মাও. নিজাম উদ্দিন, প্রশিক্ষণ সেক্রেটারি মাও. আবু বকর, অফিস সেক্রেটারি অধ্যাপক শফিকুল আলম সিকদার, পৌরসভা আমির মাও. শিহাব উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি নুরুল ইসলাম টিটু খৈয়াছড়া ইউনিয়ন সভাপতি হাফেজ একরামুল হক, শিবিরের উপজেলা সভাপতি মো. সাকিব হোসেন।

সমাবেশে প্রধান অতিথি এ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, বিগত ১৭ বছর আমরা একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি। স্বৈরাচার হাসিনা পালানোর পর এদেশের মানুষ কি দেখলো, একটি দল সারাদেশে দখল, চাঁদাবাজি, লুটপাট করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। আমরা তো এমন বাংলাদেশ দেখতে চাইনি। একসাথে আন্দোলনে ছিলাম অথচ আপনারা একা একা চর, নদী- খাল, বালু, হাটবাজার কমিটি, স্কুল কলোজের কমিটি আপনারা দখল করে নিলেন। আপনারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করে গন অভ্যুত্থানের পর লাভবান হয়েছেন। আমরা লাভবান হবো সেদিন, যেদিন এদেশের মানুষের সত্যিকার মুক্তি আসবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। সে মুক্তির জন্য আমাদের কাজ করতে হবে, ধৈর্য্য ধরতে হবে।




