১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
কমর আলী উচ্চ বিদ্যালয়ে শাহীদ চৌধুরীর ক্রীড়া সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি:
মীরসরাই উপজেলার কমর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৩ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীদুল ইসলাম চৌধুরী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
এসময় কমর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোস্ট বিহারী পাল, রাজনীতিবিদ এস.এম হারুন, বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক নইমুল ইসলাম, অভিভাবক সদস্য সেলিম উদ্দিন, শিক্ষক প্রতিনিধি মাওলানা মোশাররফ আলীসহ বিদ্যালয়ের সকল শিক্ষকরা উপস্থিত ছিলেন।
শাহীদুল ইসলাম চৌধুুরী বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি মানসিক বিকশিত করার জন্য খেলাধূলার বিকল্প নেই। কমর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ক্রীড়া সামগ্রীর মধ্যে রয়েছে ফুটবল, জার্সিসহ খেলাধূলার বিভিন্ন সরঞ্জাম।




