১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
স্বেচ্ছাসেবক দলের সমাবেশ সফল করার লক্ষ্যে মীরসরাইয়ে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি :
৫ আগষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মীরসরাই উপজেলা শাখার সমাবেশ ও র্যালী সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার বড়তাকিয়া বাজারে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী।
১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব মো. আকবর মির্জার উপস্থাপনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফ মাঈনুদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম, খৈইয়াছড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. জহির উদ্দিন সুমন, যুগ্ম আহ্বায়ক মো. আসলাম উদ্দিন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী বলেন, আগামী ৫ আগষ্ট স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মীরসরাই পৌরসদরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূতি উপলক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান সহ বিএনপি ও যুবদলের দুঃসময়ের ত্যাগী কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দমিয়ে রাখা যাবে না। ত্যাগী নেতারা স্বরূপে ফিরবেন শীঘ্রই।




