ছাত্রদল নেতা আদিল মাহমুদের ১২তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মীরসরাই প্রতিনিধি:
মীরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আদিল মাহমুদ চৌধুরীর ১২তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার সাহেরখালী আশরাফ আলী চৌধুরী (বাড়ি সংলগ্ন) জামে মসজিদ প্রাঙ্গনে কোরআন খতম, আলোচনা সভা, কবর জেয়ারত, পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আদিল মাহমুদ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ মীরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম, ১৬ নং সাহেরখালী ইউনিয়ন বিএনপির আহব্বায়ক নূর হোসেন আজাদ, সদস্য সচিব সালাউদ্দিন আরিফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা বদরুদ্দোজা, নুর হোসেন চেয়ারম্যান, মাঈন উদ্দীন চৌধুরী, জাহাঙ্গীর আলম ভ‚ঁইয়া, নাজিম উদ্দিন, এস কে জাহেদ, স্বেচ্ছাসেবক দল নেতা মাহফুজ উদ্দিন চৌধুরী, সাবেক ছাত্রনেতা শোয়েব হাসান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান শেষে আদিল মাহমুদ চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। পরবর্তীতে নেতৃবৃন্দ তাঁর কবরে পুষ্পস্তবক অর্পন করেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ১০ অক্টোবর মীরসরাই উপজেলার সাহেরখালী ভোরের বাজারে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে উপজেলা ছাত্রদলের তৎকালীন আহবায়ক আদিল মাহমুদ চৌধুরীকে হত্যা করা হয়। এরপর পুত্র হারানোর শোকে এক বছরের মধ্যে তার বাবা-মা দুজন মারা যান। আদিল মাহমুদ চৌধুরীকে হত্যার ঘটনায় করা মামলাটি এখনো বিচারাধীন রয়েছে।