মীরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মীরসরাই প্রতিনিধি :
মীরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মহামায়ায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভার প্রথম অধিবেশনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে ২০২৬-২০২৮ মেয়াদের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্ত ও জাগো নিউজের মীরসরাই প্রতিনিধি এম মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আরটিভির মীরসরাই প্রতিনিধি শিহাব উদ্দিন শিবলু। এর আগে বিনা প্রতিন্ধন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হন দৈনিক পূর্বকোণের মীরসরাই প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া।

ক্লাবের সদস্য হাফেজ জাবেদুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। সাধারণ সভায় প্রেসক্লাবের আহ্বায়ক এনায়েত হোসেন মিঠুর সভাপতিত্বে ও সদস্য মুহাম্মদ দিদারুল আলম ভূঁইয়ার সঞ্চালনায় বিদায়ী সাধারণ সম্পাদক হিসেবে এম মাঈন উদ্দিন সম্পাদকীয় প্রতিবেদন এবং বিদায়ী কোষাধ্যক্ষ ইকবাল হোসেন জীবন আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়া অডিট প্রতিবেদন উপস্থাপন করেন অডিট কমিটির প্রধান এম আনোয়ার হোসেন। এসময় নতুন সদস্য অন্তর্ভুক্তকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে মতামত দেন সদস্যরা।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে এম মাঈন উদ্দিন (দৈনিক নয়া দিগন্ত) ও মোহাম্মদ ইউসুফ (দৈনিক ইত্তেফাক), কোষাধ্যক্ষ পদে আশরাফ উদ্দিন (দৈনিক ভোরের দর্পন), আজিজ আজহার (দৈনিক কালবেলা), শিহাব উদ্দিন শিবলু (আরটিভি) প্রতিদ্বন্ধিতা করেন। প্রথম অধিবেশন নির্বাচন পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রীর স্পীচ রাইটার মাহফুজুর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক।

দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি দল-মত, ধর্ম-বর্ণের উর্ধ্বে উঠে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই কোনো পক্ষের প্রতি পক্ষপাত না করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নৈতিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, জাতির যেকোনো ক্রান্তিলগ্নে সাংবাদিকদের লেখনির মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে হবে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশ ও সমাজের স্বার্থে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মীরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কামাল উদ্দিন বিটুর সভাপতিত্বে ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর স্পীচ রাইটার ও সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান। তিনি বলেন, সারা দেশের অন্যান্য উপজেলার চেয়ে মীরসরাই উপজেলার গুরুত্ব বেশী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে, পূর্বে পাহাড় ও পশ্চিমে সমুদ্র। মীরসরাইতে গড়ে উঠছে দেশের বৃহত্তম জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। মীরসরাইয়ে রয়েছে অনেকগুলো পাহাড়ি ঝরনা। এসবের কারণে মীরসরাই অনন্য। সম্প্রতি নেপালে জলবায়ু পরিবর্তনের ফলে যে দুর্যোগ সৃষ্টি হয়েছে তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কেননা মীরসরাইয়ে শিল্পের যে বিশাল কর্মযজ্ঞ হবে তার বর্জ্য ব্যবস্থাপনা, কার্বন নিঃসরণ যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে আমাদের পরিবেশ, প্রতিবেশ হুমকীর মধ্যে পড়বে। সাংবাদিকদের প্রকৃতি পরিবেশ নিয়েও সংবাদ পরিবেশন করা দরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ক্লিফটন গ্রুপের সিইও এমডিএম মহিউদ্দিন চৌধুরী, মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন, বাংলাদেশ জাতীয়বাদী পেশাজীবি পরিষদ কেন্দ্রীয় নেতা আ.ক.ম জান্নাতুল করিম খোকন, ছাগলনাইয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, মীরসরাই সমিতির সাবেক সভাপতি লায়ন তাহের আহম্মদ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন লিটন, চট্টগ্রাম উত্তর জেলা ওলামাদলের সভাপতি মাওলানা জমির উদ্দিন, মীরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আফছার, মীরসরাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম, মীরসরাই উপজেলা জামায়াতের আমীর নুরুল কবির, সাবেক আমীর নুরুল করিম, জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর নুরুল হুদা হামিদী, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল হক মানিক, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান, মীরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মনজুর মোর্শেদ কনক, বিএনপি নেতা রেজাউল করিম, ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু, কাটাছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নুর উদ্দিন জাহেদ, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করিম নোমান, ব্যবসায়ী এজেডএম সাইফুল ইসলাম টুটুল, বামনসুন্দর ফকির আহম্মদ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরফু উদ্দীন, উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, ছাত্রনেতা তরিকুর রহমান বাবু, ইনজামামুল হক ইমনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।