১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
চট্টগ্রাম জেলার সেরা উদ্যোক্তা নির্বাচিত নাহার এগ্রো’র রকিবুর রহমান

মীরসরাই প্রতিনিধি :
জাতীয় মৎস্য পক্ষ এ চট্টগ্রাম জেলা পর্যায়ে সেরা উদ্যোক্তা নির্বাচিত হয়েছে মীরসরাইয়ের নাহার এগ্রো’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ রকিবুর রহমান। সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগমের সঞ্চালনায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মো. জিয়া উদ্দীন।
‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলায় ২০২৫-২৬ অর্থবছরে সফল উদ্যোক্তার (মৎস্যখাদ্য/মৎস্যখাদ্য উপকরণ উৎপাদনকারী প্রতিষ্ঠান) স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা স্মারক নাহার এগ্রো-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রকিবুর রহমান এর হাতে তুলে দেন অতিথিবৃন্দ।
মো. রকিবুর রহমান বলেন, গুণগত মানসম্মত মৎস্যখাদ্য সরবরাহ নিশ্চিত করে দেশের মৎস্য খাতের উন্নয়নে অবদান রাখতে আমরা অঙ্গীকাাবদ্ধ। মৎস্য খাতের উন্নয়ন ও আধুনিকায়নে নাহার এগ্রোর এই ধারাবাহিক পথচলায় পাশে থাকার জন্য আমাদের সকল গ্রাহক, খামারি এবং শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক ধন্যবাদ।




