এসএসসিতে সেরা জেবি উপজেলায় এসএসসিতে পাশের হার ৬১.২৫%, দাখিলে ৭৪.৩১%

মীরসরাই প্রতিনিধি :
মীরসরাইয়ে এসএসসি পরীক্ষায় পাশের হার ৬১.২৫%, জিপিএ-৫ পেয়েছে ২২৭ জন পরীক্ষার্থী। দাখিল পরীক্ষায় পাশের হার ৭৪.৩১%, জিপিএ-৫ পেয়েছে ২৮ জন। কারিগরি পরীক্ষায় পাশের হার ৯৫.৫০%। এসএসসিতে উপজেলায় পাশের হারে শতকরা এগিয়ে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়। পাশের হার ৯৮.৪৫%। জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন। মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের পাশের ৯৩.৫৫%। জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। দাখিলে শতভাগ পাশ করেছে দুটি মাদরাসা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এসএসসিতে ৫০টি উচ্চ বিদ্যালয়ের ৪ হাজার ৯’শ ৫২জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩ হাজার ৩৩ জন। অকৃতকার্য হয়েছে ১ হাজার ৯’শত ১৯ জন। উপজেলায় গড় পাশের হার ৬১.২৫%। জিপিএ-৫ পেয়েছে ২২৭ পরীক্ষার্থী। ৫৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ উপজেলায় এগিয়ে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়। কারিগরি পরীক্ষায় দুটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৮৫ জন। অকৃতকার্য হয়েছে ৪ জন। পাশের হার ৯৫.৫০%। জিপিএ-৫ পেয়েছে ৯ জন। দাখিল পরীক্ষায় উপজেলার ২৬টি মাদরাসায় ১ হাজার ৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৭’শ ৮৪ জন। অকৃতকার্য হয়েছে ২’শত ৭১ জন। পাশের হার দাখিলে ৭৪.৩১%। জিপিএ-৫ পেয়েছে ২৮জন। শতভাগ পাশ করেছে মৌলবী নজির আহম্মদ আদর্শ দাখিল মাদরাসা ও নুরুল উলুম ইদ্রিছিয়া দাখিল মাদরাসা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন বলেন, মীরসরাইতে এবারের এসএসসি পরীক্ষায় পাশের হার ৬১.২৫%, জিপিএ-৫ পেয়েছে ২২৭ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ এগিয়ে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়। এই স্কুল থেকে ৫৬ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। দাখিল পরীক্ষায় পাশের হার ৭৪.৩১%, জিপিএ-৫ পেয়েছে ২৮ জন। কারিগরি পরীক্ষায় পাশের হার ৯৫.৫০%, জিপিএ-৫ পেয়েছে ৯ জন।