১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
মীরসরাই পৌরসভায় উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা সম্পন্ন

মীরসরাই প্রতিনিধি:
মীরসরাই পৌরসভা আধুনিকায়নের লক্ষ্যে উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে মীরসরাই পৌরসভার হল রুমে ‘বাংলাদেশ রিজিলিয়েন্ট আরবান এ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (আরইউটিডিপি) এর দুুই দিনব্যাপী কর্মশালার সমাপনী দিন ছিলো।
বাংলাদেশ সরকার এবং ওয়ার্ল্ড ব্যাংকের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালায় ফেনী পৌরসভা, বারইয়ারহাট পৌরসভা, মীরসরাই পৌরসভা, খৈইয়াছড়া ইউনিয়ন পরিষদ, মিঠানালা ইউনিয়ন পরিষদ, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
মীরসরাই পৌরসভা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ুম বলেন, পৌরসভার সাথে সংযুক্ত বিভিন্ন ইউনিয়ন পরিষদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যৌথভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সহ সমস্যা চিহ্নিতকরণ, সমাধানে কর্মপরিকল্পনা কর্মশালার দ্বিতীয় দিন নির্ধারণ করা হয়েছে। আরইউটিডিপি প্রকল্পের অধীনে পর্যায়ক্রমে পৌরসভায় উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা হবে।
মীরসরাই পৌরসভার প্রশাসক আলাউদ্দিন কাদেরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন (আরইউটিডিপি) নগর পরিকল্পনাবিদ মো. আবদুর রকিব খান, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো. জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ আল আমিন, আহসান ইসলাম, প্রকৌশলী প্রদীপ চন্দ্র রয় সহ টিএলসিসি সদস্যবৃন্দ।




