১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
মীরসরাইয়ে দুর্গাপুর ইউনিয়নে বিএনপি প্রার্থীর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত

মীরসরাই প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের ধানের শীষ প্রতীকের সমর্থনে দুর্গাপুর ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রচারণার শেষ দিন সন্ধ্যায় উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ড হরিহরপুর গ্রামে উঠান বৈঠকের আয়োজন করা হয়।

সমীর দেব কালুর সভাপতিত্বে এবং ইউনিয়ন নির্বাচন কমিটির সদস্য দিদরুল আলমের সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ৮ নং দুর্গাপুর ইউনিয়ন নির্বাচন কমিটির আহবায়ক জসিম উদ্দিন। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ৮ নং দুর্গাপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আজিজুল হক মেম্বার, ইউনিয়ন নির্বাচন কমিটির সদস্য রুহুল আমিন মাস্টার, ইউনিয়ন নির্বাচন কমিটির সদস্য প্রফেসর সেলিম নিজামী, ইউনিয়ন নির্বাচন কমিটির সদস্য মোহাম্মদ শরীফ উদ্দিন, ইউনিয়ন নির্বাচন কমিটির সদস্য জহুরুল হক ধনা মেম্বার।
সভায় বক্তাগন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী নূরুল আমিন চেয়ারম্যান কে বিজয়ী করে গনতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রেখে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।




