১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে নুরুল আমিন চেয়ারম্যানের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জনাব নুরুল আমিন চেয়ারম্যানের সাথে ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মতিঝিলস্থ কিচেন ইয়ার্ডে ফোরামের সভাপতি মো: আইয়ুব খান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান ।

এতে বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা নাইমুল হাসান শিমুল, শেখ শাহাদাত হোসেন, ফোরামের সভাপতি মো: আইয়ুর খান, মো: আনোয়ার হোসেন, জি এম কামরুল আলম, প্রফেসর শামীমা ইয়াসমিন মিথিলা, একরামুল হক ভূঞা, নজরুল ইসলাম, ফোরামের সদস্য আনিসুর রহমান চৌধুরী মাসু, প্রফেসর আব্দুল কুদ্দুস, সাংবাদিক শামসুদ্দিন শামস, একরাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট একরামুল হক, সহ- সাধারণ সম্পাদক এডভোকেট এমদাদ হোসেন রাসেল, জামাল উদ্দিন নিজামী, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন সোহাগ, শহিদুল ইসলাম মিনহাজ, শিক্ষা সম্পাদক মঈন উদ্দিন, মানব কল্যাণ সম্পাদক ইমরুল কায়েস, ধর্ম সম্পাদক শাহ এমরান, প্রযুক্তি সম্পাদক শাহ রিয়াজ চৌধুরী সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এতে ফোরামের নেতৃবৃন্দ ধানের শীষের মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান এর নির্বাচন ঐক্যবদ্ধভাবে করার প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।




