১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
মীরসরাইয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মীরসরাই প্রতিনিধি :
মীরসরাইয়ে ১৯তম হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দিনব্যাপী আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস মীরসরাই উপজেলার উদ্যোগে উপজেলার ওয়ার্লেস দারুল উলুম মাদরাসায় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস মীরসরাই উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম বলেন, উপজেলার ৪২ টি মাদরাসার অংশগ্রহণে ক বিভাগে ১-৩০ পারা, খ বিভাগে ১-২০ পারা, গ বিভাগে ১-১০ পারা’র প্রায় ২’শতাধিক শিক্ষার্থী হিফজুল কোরআন প্রতিযোগিতা অংশ নেয়। এসময় মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. জাফর উল্লাহ নিজামী, ওয়ার্লেস দারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা শোয়াইব সহ বিভিন্ন মাদরাসার পরিচালকগণ উপস্থিত ছিলেন।




