জেলেদের সাথে জামায়াত ইসলামী প্রার্থী এডভোকেট সাইফুর রহমানের মত বিনিময়

নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী সাইফুর রহমান মীরসরাই উপজেলার ৫নং ওসমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট বাজারে জেলেদের সাথে পথসভা শেষে মতবিনিময় করেছেন।

‎ওসমানপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি ইকবাল হোসেন চৌধুরী এর সভাপতিত্বে মতবিনিময় সভায় ‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট
‎সাইফুর রহমান। এই সময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এর সিনিয়র সহকারী পরিচালক হোসাইন রশিদ, ইউনিয়ন জামায়াতের ইসলামী সেক্রেটারি মোতালেব মেম্বার, পেশাজীবি সভাপতি আশরাফ উদ্দিন শাহিন, শ্রমিক কল্যান সভাপতি রেজাউল করিম, জোরারগঞ্জ ওলামা বিভাগের থানা সহ-সভাপতি হাফেজ ইসমাইল, যুব বিভাগ সেক্রেটারি ইমাম উদ্দিন, বাইতুল মাল সম্পাদক ইউসুফ করিম, ৭নং ওয়ার্ড সভাপতি নাছির উদ্দীনসহ ইউনিয়ন ও ওয়ার্ড কমী বৃন্দ উপস্থিত ছিলেন।

‎এসময় জেলেদের সর্দার কমল হরি দাস তাদের বিভিন্ন সমস্যার কথা এডভোকেট সাইফুর রহমানের কাছে উপস্থাপন করেন। ‎এডভোকেট সাইফুর রহমান বলেন, আমি জেলেদের সব সমস্যার কথা শুনেছি ইনশাআল্লাহ আমি সব সমস্যার সমাধান করবো।