১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
বিএনপি সংখ্যালুঘু সম্প্রদায়ের পরম আত্মীয়- গণসংযোগকালে নুরুল আমিন চেয়ারম্যান

মীরসরাই প্রতিনিধি:
মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নে সনাতন সম্প্রদায়ের মহোৎসবে আগত পূজার্থীদের সাথে কৌশল বিনিময় করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মীরসরাই আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।
রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মিঠানালা ইউনিয়নে সনাতন সম্প্রদায়ের উদ্দেশ্য নুরুল আমিন চেয়ারম্যান বলেন, ‘মুসলিমরা জন্মসূত্রে যেভাবে দেশে পূর্ণ স্বাধীণতা ভোগ করেন তেমনি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের লোকরাও পূর্ণ স্বাধীনতা ভোগ করবেন। নির্ভয়ে, কোন শঙ্কা ছাড়া আপনারা ধর্মীয় অনুষ্ঠান পালন করুন এবং জীবনযাপন করুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হিন্দু সহ বাংলাদেশে বসবাসরত সংখ্যালুঘু সম্প্রদায়ের পরম আত্মীয়। আপনাদের সাথে আমরা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ চাই। আত্মীয় যেমন একে অপরের সুখে দুঃখে থাকে তেমনি বিএনপি ও আপনাদের সাথে সব সময় থাকবে। অতীতের ন্যায় আগামীতেও আমরা আপনাদের পাশে থাকবো।’

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, বিএনপি নেতা লায়ন তাহের আহম্মদ, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম, যুব নেতা ইঞ্জিনিয়ার জেএ চৌধুরী তপু।




