মিঠাছারা বাজারে হাউজে কাওছার ফিল্টার হাউজ উদ্বোধন

মীরসরাই প্রতিনিধি:
মীরসরাইয়ে হাউজে কাওছার ফিল্টার হাউজ উদ্বোধন। শুক্রবার বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী মিঠাছরা বাজারে রুহুল আমিন শপিং সেন্টারে এটির উদ্বোধন করা হয়েছে।

হাউজে কাওছার ফিল্টার হাউজের স্বত্ত্বাধিকারি হাফেজ মারুফ বলেন, পানিতে আয়রন, আর্সেনিক, হার্ডনেস ইত্যাদি নিয়ে সবাই চিন্তিত থাকেন। বিশুদ্ধ ও নিরাপদ পানির শতভাগ নিশ্চয়তায় USA Technology পানি বিশুদ্ধকরণ মেশিন ব্যবহার করা হয়ে থাকে। আমাদের সেবা সমূহের মধ্যে রয়েছে, বাসা বাড়িতে সরাসরি পানির লাইনের ব্যবহারকৃত RO, UV, UF ওয়াটার ফিল্টার। সেন্ট্রাল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট যা বিল্ডিং এর ছাড়ে স্থাপন করা হয়। আয়রণ রিমুভাল ওয়াটার প্লান্ট। DM ওয়াটার প্লান্ট। হসপিটালের জন্য সকল ধরণের ওয়াটার প্লান্ট। RO+UV Drinking ওয়াটার প্লান্ট। ২০ লিটার জার পানির প্রোজেক্ট। ব্যাটারি ওয়াটার প্লান্ট। সুইমিংপুল। ETP, STP, WTP And Sea Water Treatment Plant। পানি বিশুদ্ধ করণের সকল ধরণের কাজ আমরা করে থাকি।

তিনি আরো বলেন, আমাদের দোকানে স্বাস্থ্য সুরক্ষার জন্য বায়োটিক ফুডের চাকের মধু, ক্ষুদ্র মৌমাছির মধু, সুন্দরবনের মধু, কালাজিরা-লিচু ফুলের মধু, বরই-ধনিয়া ফুলের মধু, খাঁটি গাওয়া ঘি, সরিষার তেল, নারিকেল তেল, লাল চিনি, লাল আটা বিক্রি করা হয়।
দোয়া মোনাজাতের মাধ্যমে দোকানের উদ্বোধন করেন ওয়ার্লেস দারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা শোয়াইব। এসময় মিঠাছরা বাজারের বিভিন্ন ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।