১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ধুমঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি :
মীরসরাই উপজেলার ধুমঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈমুল ইসলাম সিয়াম নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সিয়ামের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ সিংহনগর এলাকায়। বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট উত্তর বাইপাসে ধুমঘাট ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক রাজু সিংহ জানান, সিয়াম নামের একজন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়েছি। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। লাশ উদ্ধার শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




