১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক :
মীরসরাইয়ে আগামী ১৩ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে মীরসরাই পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মীরসরাই কলেজের হল রুমে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন মীরসরাই পৌর বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন, মীরসরাই পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাহেদ হোসাইন, মীরসরাই পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো: আলমগীর, মীরসরাই পৌর যুবদলের আহবায়ক কামরুল হাসান, ছাত্রদল নেতা ইনজামুল হক ইমন। এই সময় পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এছাড়া আগামীকাল মীরসরাই স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিতব্য আলোচনা সভা সফল করার জন্য জাতীয়তাবাদী আদর্শের সকল শক্তিকে অংশ নিতে হবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল করার মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে সবাইকে।




