১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ইয়াবাকান্ডে বহিষ্কার যুবদল নেতা ছালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক :
ইয়াবা সহ গ্রেফতার হওয়া মীরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছালাউদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম এবং সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছালাউদ্দিন সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো অনৈতিক বা অপকর্মের দায়-দায়িত্ব যুবদল বহন করবে না।
প্রসঙ্গত, শুক্রবার রাতে ১০০ পিস ইয়াবাসহ ছালাউদ্দিনকে গ্রেফতার করে মীরসরাই থানা পুলিশ।




