মীরসরাই সদর ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ

মীরসরাই প্রতিনিধি :
অতিবৃষ্টির ফলে মীরসরাইয়ে পানিবন্ধি অর্ধশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার মীরসরাই সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মোটবাড়িয়া গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মীরসরাই সদর ইউনিয়ন সংগ্রাম কমিটির আহবায়ক বিএনপি নেতা কাজী রেজাউল করিম।
জানা গেছে, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে মীরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল পানিতে ঢুবে যায়। এতে করে পানিবন্ধি হয়ে কর্মক্ষম হওয়ার পাশাপাশি অনেকে খাদ্য সংকটে ভুগছেন।

বিএনপি নেতা কাজী রেজাউল করিম বলেন, মীরসরাই সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পানিবন্ধি পরিবারগুলোর খোঁজখবর নিয়েছি। আমার রাজনৈতিক অভিভাবক মীরসরাই আসনের মাননীয় সংসদ সদস্য নুরুল আমিন এর নির্দেশে পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে পানিবন্ধি পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। মানবতার মূল লক্ষ্য হলো সমাজের সবাইকে নিয়ে একসাথে চলা। সমাজের অসহায়-বঞ্চিত জনগোষ্ঠির পাশে আমি সব সময় থাকবো ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, মীরসরাই সদর ইউনিয়ন জিয়া সংসদের সাবেক সভাপতি কামরুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মশিউর রহমান, যুবদল নেতা রিপন, ওসমান, হেলাল, মুজিব সেচ্ছাসেবক দলের সদস্য রুবেল সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।