১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
বারইয়ারহাটে ইবিএল এর এজেন্ট আউটলেট উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি :
মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় এজেন্ট ব্যাংকিং আউটলেটের কার্যক্রম শুরু করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবিএল এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্টের চট্টগ্রাম জোন এর এরিয়া হেড হোসেইন মারুফ ইমতিয়াজ।

ইবিএল মীরসরাই শাখার আরএম মঈনুল হাসান টিপুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইবিএল ফেনী শাখার ব্রাঞ্চ ম্যানেজার সৈয়দ ইসমাইল হোসেন, ভ্যাট এন্ড ট্যাক্স এর সাবেক বিভাগীয় কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, বারইয়ারহাট উত্তরা ব্যাংকের সেকেন্ড অফিসার রায়হান উদ্দিন, ইবিএল এজেন্ট ম্যানেজমেন্ট ইসতিয়াক আহম্মেদ, সিএন্ডএফ কোম্পানি মেঘ দূত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাঈদ আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী হেলাল উদ্দিন, ইবিএল বারইয়ারহাট এজেন্ট আউটলেট স্বত্বাধিকারী আবু সাঈদ, সমাজকর্মী মাকছুদুল আলম শাহীন, মুরাদ, মাসুম, লিমন।
উপস্থিত ছিলেন ব্যাংক থেকে বিআর শিহাব, সাজিদ এবং হিঙ্গুলি ইউনিয়ন বিএনপি এর সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম ভ‚ঁইয়া, বারইয়ারহাট বাঁশ ব্যাবসায়ি সমিতির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, বারইয়ারহাট পৌরসভার লাইসেন্স পরিদর্শক জিকরিল হাকিম, ব্যাবসায়ী রিপন, ফারুক, মোশাররফ, রুবেল, আজিম, ইয়াছিন প্রমুখ।
আলোচনা সভা শেষে বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনসারী দোয়া মোনাজাত পরিচালনা করেন। অতিথিবৃন্দ ফিতা ও কেক কেটে ইস্টার্ন ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং আউটলেটের কার্যক্রম উদ্বোধন করেন।




