১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
পবিত্র ওমরা পালনে সৌদি আরব গেলেন বিএনপি নেতা নুরুল আমিন চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি :
পবিত্র ওমরা পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়াম্যান। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হন। পবিত্র ওমরা পালন শেষে আগামী ২৩ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
ঢাকা ত্যাগের পূর্বে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও মীরসরাই আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান বলেন, অনেক দিনের ইচ্ছে ছিলো পবিত্র বায়তুল্লাহ তাওয়াফ ও রাসূল (সঃ) এর রওজা মোবারক যেয়ারাত করার। মহান আল্লাহ ইচ্ছায় তা সম্ভব হয়েছে। আমি মক্কায় ও মদিনায় গিয়ে দেশবাসী সবার জন্য দোয়া করবো। ওমরার কাজ শেষ করে নিরাপদে যাতে ফিরে আসতে পারি সেজন্য সবার দোয়া চেয়েছেন তিনি।




