ডেঙ্গু প্রতিরোধে মিঠাছরা বাজার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :
মীরসরাই উপজেলার এতিহ্যবাহী মিঠাছরা বাজার পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে মিঠাছরা বাজার পরিচালনা কমিটির উদ্যোগে সামাজিক সংগঠন মিতালী ক্লাব ও উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়।

এসময় মিঠাছরা বাজার পরিচালনা কমিটির আহবায়ক ও মিতালী ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মোঃ কামাল উদ্দিন, সদস্য সচিব সামসুদ্দোহা মামুন, সাবেক সাধারণ সম্পাদক ডা. মোঃ আলী আসগর, ব্যবসায়ী গিয়াস উদ্দিন ভঁ‚ইয়া, শহিদুল ইসলাম, বাজার পরিচালনা কমিটির উপদেষ্টা মোঃ নাজিম উদ্দিন, প্রফেসর ইকবাল হোসেন, প্রফেসর সৌরাভ, বাজার পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম টিপু, আনোয়ার হোসেন, মিতালী ক্লাবের প্রধান উদ্যোক্তা মাঈনুদ্দিন রিপন, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচী মীরসরাই শাখার সিনিয়র পোগ্রাম অফিসার মো. গোলাম আজম, ফিল্ড অর্গানাইজার মো. রাশেদুল ইসলাম, রেডক্রিসেন্টের প্রতিনিধি আহসানুদ্দৌহা আবিদ সহ বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

মিঠাছরা বাজার পরিচালনা কমিটির আহবায়ক ও মিতালী ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মোঃ কামাল উদ্দিন বলেন, মিঠাছরা বাজার একটি ঐত্যিবাহী বাজার। ব্যবসায়ীরা সচেতন হলে বাজার পরিস্কার-পরিচ্ছন্নতা করে রাখা সম্ভব। বাজার পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করায় মিতালী ক্লাবের স্বেচ্ছাসেবক ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।