মীরসরাইয়ে সুন্নাতের আমলী মুশক

নিজস্ব প্রতিনিধি :
মীরসরাইয়ে সুন্নতের আমলী মুশক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব উপজেলার ওয়ারল্লেস দারুল উলুম মাদরাসায় মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আয়োজনে সুন্নাতের আমলী মুশকে প্রশিক্ষণ দেন জামিয়া ইসলামিয়া মাদানীয়া যাত্রাবাড়ীর শিক্ষক মাওলানা মুফতি ইনামুল হাছান।

দারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা শোয়াইব বলেন, ইসলামের মৌলিক বিষয় সমূহ যেমন, সালাম, অজু, ইস্তেঞ্জা, আজান, ইকামত, নামাজ, সহ অনেক আমল সহীহ শুদ্ধ তরীকা না জানার কারণে ভূল তরীকায় অনেকে আদায় করে থাকেন। অথচ আমল কবুল হতে হলে ছহীহ শুদ্ধ তরীকায় আমল করা শর্ত। সেজন্য মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আয়োজনে সুন্নাতের আমলী মুশকের আয়োজন করা হয়। এসময় বিভিন্ন বয়সী মুসল্লীগণ সহ মাদরাসার শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেন।