মীরসরাই পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি :
১৫ আগস্ট উপলক্ষে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগকে প্রতিহত করার অংশ হিসেবে মীরসরাই পৌর সদরে বিক্ষোভ মিছিল করেছে পৌর বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পৌরসদরে মিছিলটি বের করা হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মীরসরাই পৌর বিএনপির আহ্বায়ক জামশেদ কমিশনারের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক ইকবাল হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন সদস্য সচিব কামরুল হাসান লিটন, উপজেলা বিএনপির সদস্য দিদারুল আলম। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হেলাল উদ্দিন, মীরসরাই পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মামুন, খায়ের উল্ল্যাহ, নুর উন নবী ভাসানী, শেখ মো. জসিম উদ্দিন, হারুন উর রশীদ, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু সহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা।

মীরসরাই পৌর বিএনপির সদস্য সচিব কামরুল হাসান লিটন বলেন, আগামীকাল ১৫ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী। দিবসটিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র করছে বলে আমরা জেনেছি। তারা যাতে কোন সন্ত্রাসী কার্যক্রম করতে না পারে সেজন্য বিএনপি সহ যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে থাকবে। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ও তাঁর সুস্থতা কামনায় আগামীকাল পৌরসভার প্রতিটি ওয়ার্ডের মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে বলেও জানান তিনি।