mirsarai parikrama

mirsarai parikrama

তালবাড়ীয়ায় কথাকাটাটির জেরে গলায় ফাঁস নিলেন গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি :মীরসরাইয়ে কথাকাটাটির জেরে মনোয়ারা বেগম (৫০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টায় মীরসরাই সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মধ্যম তালবাড়ীয়া এলাকায় এই ঘটনা ঘটে। মনোয়ারা বেগম ওই এলাকার মোখলেছুর রহমানের স্ত্রী।…

বারইয়ারহাটে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ৯৭ হাজার টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিনিধি :মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত বারইয়ারহাট পৌরবাজারে বারইয়ারহাট-রামগড় সড়ক ও ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও বারইয়ারহাট পৌরসভা। জানা…

সুফিয়ারোডে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পিছনে লরির ধাক্কা, হেলপার নিহত

নিজস্ব প্রতিনিধি ::মীরসরাইয়ের সুফিয়া রোডে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পিছনে চলন্ত লরির ধাক্কায় লরির হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন লরি চালক। বুধবার (৬ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়ারোড এলাকার ঢাকামুখী লেনে দুর্ঘটনা ঘটে। নিহত লরির হেলপারের নাম সাব্বির…

ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন, জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট :প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের পক্ষ থেকে তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবেন যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। তিনি মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে…

সংবিধানের তপশিলে থাকবে ‘জুলাই ঘোষণাপত্র’: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট :সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের প্রথম বর্ষপূর্তির দিনে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তার সঙ্গে প্রবেশ করেন বিএনপির মহাসচিব…

জুলাই ঘোষণাপত্রে কী আছে, পড়ুন বিস্তারিত

ডেস্ক রিপোর্ট :অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ শীর্ষক অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন। মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তিনি এ ঘোষণাপত্র পাঠ করেন। সেখানে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এ অনুষ্ঠান চলছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়…

‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ফ্যাসিবাদী শক্তির বীজ সমূলে উপড়ে ফেলতে হবে’-যুবসমাবেশে শাহীদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :মীরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, গত বছরের ৫ আগস্ট সৈর শাসকের অবসান হলেও দেশজুডে ফ্যাসিবাদের বীজ এখনো রয়ে গেছে। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ফ্যাসিবাদের বীজ সমূলে উপড়ে ফেলতে হবে। ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। মঙ্গলবার…

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যুব সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে যুবদলের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৩ কিলোমিটার র‌্যালী করেছে দলটি। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে মীরসরাই থানা, জোরারগঞ্জ থানা, মীরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা যুবদলের উদ্যোগে উপজেলার বড়তাকিয়া বাজার থেকে শুরু করে…

মানুষ কেন গসিপ বা পরচর্চা করে?

ডেস্ক রিপোর্ট :আমরা এমন একটা বিষয়ের কথা বলছি যেটা আপনার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। অথবা আপনার আচরণকে সমর্থন করতে বা ন্যায্যতা দিতে পারে। আবার আপনাকে বিনোদনও দিতে পারে। অনেকে আবার এটাকে মনে করেন ‘পাপ’। বলছি “গসিপ বা পরচর্চার” কথা। সাধারণত…

কারফিউ, পথে পথে কাঁটাতারের বেড়া, ৫ই অগাস্ট ঢাকার সকাল কেমন ছিল?

ডেস্ক রিপোর্ট :একদিকে সরকার ঘোষিত কারফিউ, অন্যদিকে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি। এমন এক পরিস্থিতিতে ২০২৪ সালের পাঁচই অগাস্টের সকাল থেকেই একেবারে থমথমে অবস্থা ছিল বাংলাদেশের রাজধানী ঢাকায়। সেদিন সকাল থেকেই ক্ষণে ক্ষণে বদলেছে রাজধানী…