১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ – বিএনপি নেতা নুরুল আমিন

নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে হিন্দু, মুসলিম বৌদ্ধ সকল সম্প্রদায়ের মানুষের বসবাস। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, উৎসব সবার। আমরা প্রতিবারের ন্যায় এবারও আপনাদের আনন্দের সামিল হতে এসেছি। আমরা জানি বিভিন্ন সময় বিভিন্ন কুচক্রীমহল কোন না কোন স্বার্থ জড়িত থাকায় বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা করার চেষ্টা করে। কিন্তু মীরসরাইতে কোন সময় এই ধরনের ঘটনা ঘটেনি। আমি বলবো আপনারা প্রতি বছরের ন্যায় এবারও নির্দ্বিধায় আপনাদের এই সুন্দর অনুষ্ঠান উপভোগ করবেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের মীরসরাই উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে এসব কথা বলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মো. নুরুল আমিন।
বিএনপি নেতা নুরুল আমিন বলেন, শারদীয় দূর্গা উৎসবকে কেন্দ্র করে বিভিন্নজন বিভিন্ন অপপ্রচার করে থাকে, যাতে বিভ্রান্ত করে মানুষকে। মীরসরাইতে প্রশাসন যেমন আপনাদের পূজা উদযাপন সুন্দরভাবে করা যায় তার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা করেছে। ঠিক একইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা পূজা শুরুর আগে থেকে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করছেন।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই নেতা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এবং তার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।
এইসময় উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চেয়ারম্যান, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সদস্য সুজাউল হক, আনোয়ারুল হক, মফিজ উদ্দিন, মীরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মো. নাসির উদ্দীন, মিঠানালা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক রেজাউর রহমান চৌধুরী তপন, মীরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব কামরুল হাসান লিটন, মিঠানালা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এডভোকেট শাখাওয়াত হোসেন, মীরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব কামরুল হাসান, মীরসরাই পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, উপজেলা শ্রমিক সাধারণ সম্পাদক মুন্না চৌধুরী, মীরসরাই সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, আইইউসি ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু, যুবদল নেতা তারিফুল ইসলাম, ফখরুল ইসলাম, মামুনুর রশিদ, সালাউদ্দিনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।




