মীরসরাইয়ে বারইয়ারহাট কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ

নিজস্ব প্রতিনিধি :
বারইয়ারহাট কলেজ পরিচালনা পরিষদের উদ্যোগে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) কলেজ পরিচালনা পরিষদের অধীনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি দিদারুল আলম মিয়াজী।

বারইয়ারহাট কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক বোরহান উদ্দীন, শিক্ষক পরিষদের সম্পাদক মো: নিজাম উদ্দিন, পরিচালনা পর্ষদের সদস্য মো: মাঈন উদ্দীন, কামরান সরোয়ার্দী।

উপস্থিত ছিলেন, অভিবাবক সদস্য মঞ্জুর হোসেন, বারইয়ারহাট পৌরসভা বিএনপি সাবেক যুগ্ম আহবায়বক মোশারফ হোসেন মাষ্টার, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের আহবায়ক শরীফুল ইসলাম বাদশা। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার পাশাপাশি কলম উপহার দেওয়া হয়েছে। এসময় পড়ালেখায় মনোযোগ দিয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে উদ্বুদ্ধ করেন অতিথিরা।