শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি:
মীরসরাই পৌরসভার চাঁদপুর-গোভনীয়া সড়ক থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পৌরসদরের ফুটওভার ব্রীজের নীচে ও মীরসরাই কলেজ রোড এলাকায় রাস্তার দু’পাশে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় আরাফাত হোটেলকে ১০ হাজার টাকা জরিমান করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও মীরসরাই পৌরসভার প্রশাসক আলাউদ্দিন কাদের।

জানা গেছে, মীরসরাই কলেজ রোডের দুই পাশের ফুটপাত দখল করে দীর্ঘদিন শতাধিক স্থাপনা তৈরী করে ফলের দোকান সহ বিভিন্ন দোকান বসানোর ফলে প্রতিদিন যানজট লেগে থাকে। কলেজে যাওয়া আসার সময় শিক্ষার্থীদের পেতে হয় চরম ভোগান্তি। মঙ্গলবার উচ্ছেদ অভিযান পরিচালনা করায় সন্তুষ্ট প্রকাশ করেন শিক্ষার্থী, পথচারী ও স্থায়ী দোকানদাররা।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও মীরসরাই পৌরসভার প্রশাসক আলাউদ্দিন কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পৌরসদরের ফুটওভার ব্রীজের নীচে ও মীরসরাই কলেজ রোড এলাকায় রাস্তার দু’পাশে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রায় এক’শ টি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। অভিযানের মাধ্যমে প্রায় ২০০ ফুট দৈর্ঘ্যের রাস্তার উভয় পাশে ভ‚মি উদ্ধার করে রাস্তার প্রশস্থতা ৩-৫ ফুট করে বৃদ্ধি সম্ভব হয়েছে। পুনরুদ্ধারকৃৃত এ ভ‚মি যানজট নিরসন, সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিতকরণ, পথচারীদের নির্বিঘ্নে চলাচল এবং সার্বিক পরিচ্ছন্নতা রক্ষায় কার্যকর ভ‚মিকা রাখবে। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় আরাফাত হোটেল থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমান আদায় করা হয়েছে।

তিনি আরো বলেন, মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার এর সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনায় মীরসরাই পৌরসভা, উপজেলা পল্লী বিদ্যুৎ, মীরসরাই থানা এবং স্থানীয় জনসাধারণ সার্বিক সহযোগিতা করেছেন।