মীরসরাইয়ে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্ত ৭ শিক্ষার্থী পেলো সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :
মীরসরাইয়ে বার্ষিক তাঁবুবাস, দীক্ষা অনুষ্ঠানে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্ত ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের আয়োজনে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন।

ইউনিট লিডার সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম, মহাজনহাট ফজলুর রহমান স্কুলের প্রধান শিক্ষক লাল বাহদুর শর্মা, বাংলাদেশ স্কাউট মীরসরাই উপজেলার সাধারণ সম্পাদক দিদারুল আলম, স্কাউট কমিশনার বিজয় রঞ্জন দে, মীরসরাই উপজেলা কাব লিডার ক্ষুদিরাম দাস, উপজেলা উডব্যাজার শিখা রানী নাথ, মহাজনহাট ফজলুর রহমান স্কুলের স্কাউট লিডার নিজাম উদ্দিন, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়লের টিম লিডার নিতাই দাশ, জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের ইউনিট লিডার টুইংকেল বড়ুয়া, গ্লোবাল টেলিভিশনের মীরসরাই প্রতিনিধি রাজিব মজুমদার ও প্রথম আলোর মীরসরাই প্রতিনিধি ইকবাল হোসেন। এসময় স্কাউটের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার বলেন, জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের আয়োজনে বার্ষিক তাঁবুবাস, দীক্ষা অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন বছরের প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্ত ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা ক্রেস্ট দেওয়া হয়েছে। এছাড়াও সনদপত্র তুলে দেওয়া হয়।