১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
নুরুল আমিন এমপি গোল্ডকাপ টুর্ণামেন্ট সাহেরখালী ইউনিয়নের খেলা উদ্বোধন

মীরসরাই প্রতিনিধি:
উপজেলার ১৬নং সাহেরখারী ইউনিয়নে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার সাহেরখালী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ মীরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম, মীরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হোসাইন, ১৬ নং সাহেরখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক নূর হোসেন আজাদ, সদস্য সচিব সালাউদ্দিন আরিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা বদরুদ্দোজা, নুর হোসেন চেয়ারম্যান, মাঈন উদ্দীন চৌধুরী, জাহাঙ্গীর আলম ভ‚ঁইয়া, নাজিম উদ্দিন, এস কে জাহেদ, স্বেচ্ছাসেবক দল নেতা মাহফুজ উদ্দিন চৌধুরী, সাবেক ছাত্রনেতা শোয়েব হাসান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রদলের ক্রীড়া কমিটির সভাপতি তরিকুর রহমান বাবু, সাধারণ সম্পাদক নাঈম সরকার প্রমুখ।
উদ্বোধনী খেলায় ১নং ওয়ার্ড ও ২ নং ওয়ার্ড ছাত্রদল একাদশ প্রতিদ্বন্ধিতা করেন।




