১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
মীরসরাইয়ে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন

মীরসরাই প্রতিনিধি :
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে মীরসরাইয়ে বৃক্ষরোপন এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে মীরসরাই উপজেলা প্রশাসন, বনবিভাগ এবং মীরসরাই পৌরসভার উদ্যোগে কর্মসূচী পালন করা হয়।
জানা গেছে, উদ্বোধনী কার্যক্রম হিসেবে বনবিভাগ কর্তৃক বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের সরবরাহকৃত ১ হাজার চারা বিতরণ ও রোপন করা হয়েছে। এসময় আলোকিত সমাজকল্যাণ যুবসংঘ এবং কিশোর স্পোর্টিং যুবসংঘকে ৭৫০টি এবং মীরসরাই পৌরসভাকে ২০০টি চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, মাঠ ও জনগুরুত্বপূর্ণ স্থানে রোপনের জন্য প্রদান করা হয়। এছাড়া পরবর্তীতে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠননের মাধ্যমে আগামী ১৮০ দিনের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ধাপে ধাপে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সরকারের লক্ষ্যমাত্রা অনুসারে বৃক্ষ রোপণ করা হবে। এছাড়া বন বিভাগ কর্তৃক তাদের আওতাধীন মীরসরাই রেঞ্জের হিঙ্গুলি ও জোরারগঞ্জ রেঞ্জে মোট ৫৫ হেক্টর জমিতে ৮৭ হাজার ৫’শ চারা রোপন করা হবে।
বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মীরসরাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহাদী হাসান, উপজেলা সমাজসেবা অফিসার সাবরিনা লিনা, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান, উপজেলা আইসিটি অফিসার মহিউদ্দিন জিলানী, মীরসরাই পৌরসভার হিসাবরক্ষক মো. শাহজাহান সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ।




