১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
’গনতন্ত্রের উত্তাধিকারী যারা তারাই চব্বিশ এর ইতিহাস রচনা করেছেন’- সংবর্ধনা অনুষ্ঠানে নুরুল আমিন এমপি

মীরসরাই প্রতিনিধি :
মীরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহিফল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১০ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ মীরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
প্রধান অতিথি নুরুল আমিন তাঁর বক্তব্যে বলেন, ‘১৯৭১ সালে আন্দোলন সংগ্রাম করে এই বাংলাদেশ উপহার দিয়েছেন আপনারা। গনতন্ত্রকামী বাংলার দামাল ছেলেরা ২০২৪ সালে গনতন্ত্রের জন্য ছাত্র, জনতা সকলে মিলে ফ্যাসিস্ট বিদায় করেছে। গনতন্ত্রের উত্তাধিকারী যারা তারাই চব্বিশ এর ইতিহাস রচনা করেছেন। কেউ নিজে নিজে চব্বিশ এর ঠিকাদারী নিতে চাইলে ঠিকাদার হতে পারবেন না। আপনাদের প্রতি আহবান থাকবে দয়া করে ইতিহাস বিকৃত করবেন না।’
তিনি আরো বলেন, ’আপনারা যে দাবি দাওয়া ও সমস্যার কথা বলেছেন, সেগুলো আলাপ-আলোচনা করে সমাধান করার চেষ্টা করবো।’
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক লিয়াকত আলী খান সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মাস্টার, মীরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম।




