১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
মীরসরাইয়ে ৮টি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের জরিমানা

মীরসরাই প্রতিনিধি :
মূল্য তালিকা না থাকা এবং ওজন ঠিক না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মীরসরাইয়ে ৮ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কয়েকেটি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, মূল্য তালিকা না থাকা এবং ওজন ঠিক না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় উপজেলার মিঠানালা বাজার, মিঠাছরা বাজার ও মীরসরাই পৌরবাজারের ৮ জনকে ৮ টি মামলা দেওয়া হয়। এসময় মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রমজানে পরিমিত মুনাফায় ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় এবং মূল্য তালিকা প্রদর্শন করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এসময় পুলিশ সহ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।




