১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
চট্টগ্রাম-১মীরসরাইয়ে ৪৬,৪১৮ ভোটে বিএনপি প্রার্থী নুরুল আমিন এমপি নির্বাচিত

মীরসরাই প্রতিনিধি:
চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে ১০৬ টি কেন্দ্রের ফলাফলে বেসরকারিভাবে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নুরুল আমিন নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৬৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট মোহাম্মদ ছাইফুর রহমান পেয়েছেন ৮১ হাজার ২২৭ ভোট।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, মীরসরাই আসনে ১০৬ কেন্দ্রে মোট ভোট পড়েছে ২ লাখ ১৯ হাজার ৪১৬ ভোট। বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৮৪৩। বাতিলকৃত ভোটের সংখ্যা ৫ হাজার ৫৭৩। ভোটের হার ৫৫.৩০%। ১ লাখ ২৭ হাজার ৬৪৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিএনপি মনোনীত প্রার্থী
নুরুল আমিন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট মোহাম্মদ ছাইফুর রহমান পেয়েছেন ৮১ হাজার ২২৭ ভোট। তৃতীয় হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী এডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী। তিনি পেয়েছেন ২ হাজার ৬৪ ভোট। গণভোটে মীরসরাই আসনে হ্যা ভোট বিজয়ী হয়েছে। হ্যা তে ভোট পড়েছে ১ লাখ ১৪ হাজার ৪৪০ ভোট। না তে ভোট পড়েছে ৮৭ হাজার ৬৩৫ ভোট।




