প্রজন্ম মীরসরাইয়ের নির্বাহী পরিচালক নির্বাচিত নাজিম উদ্দীন

মীরসরাই প্রতিনিধি :
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রজন্ম মীরসরাইয়ের নির্বাহী পরিচালক নির্বাচিত হয়েছেন মো. নাজিম উদ্দীন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালকদের প্রত্যক্ষ ভোটে আগামী ২০২৬-২০২৭ সেবাবর্ষের জন্য প্রজন্ম মীরসরাইয়ের নির্বাহী পরিচালক পদে শুক্রবার (৫ ডিসেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই সময় নির্বাচন পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কামরুল হাসান এফসিএ, আজীবন সদস্য লায়ন তাহের আহমেদ ও উপদেষ্টা মনজুর মোরশেদ শাকিল।

নির্বাচন পরিচালনা ও তদারকি করেন প্রধান নির্বাচন কমিশনার ও প্রতিষ্ঠতা সভাপতি মোহাম্মদ ইউনুচ নূরী, নির্বাচন কমিশনার ও পরিচালক মো: মঞ্জুরুল ইসলাম রায়হান, আবদুল আওয়াল পারভেজ।

নির্বাচনে পরিচালক পরিষদের সদস্য- মো. দেলোয়ার হোসেন, এডভোকেট সরওয়ার নিজামী, মোহাম্মদ আবদুর রহিম, নুরুচ্ছালাম ভুঁইয়া ফোরকান, আছিবুল আহসান জুয়েল, মো: মামুনুর রশিদ মামুন, জুবায়ের আলম চৌধুরী, মোঃ নাজিম উদ্দিন, সাঈদ হাসান অভি, মো: গোলাম রব্বানী, প্রকৌশলী ওমর ফারুক, মো. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

নির্বাচন পর্যবেক্ষক ও অতিথিবৃন্দ গণতান্ত্রিক প্রকিয়ায় সকলের অংশগ্রহণে সুষ্ঠু, সচ্ছ ও সুন্দর ভাবে নির্বাহী পরিচালক নির্বাচিত করায় ভূয়সী প্রশংসা করেন এবং এরুপ চর্চা সংগঠনের সর্বত্র কার্যকর করার পরার্মশ দেন।