১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
চাইল্ড কেয়ার বাংলাদেশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মীরসরাই প্রতিনিধি :
সামাজিক সংগঠন চাইল্ড কেয়ার বাংলাদেশের উদ্যোগে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার করেরহাটের-নলখোঁ ত্রিপুরা পাড়ায় প্রায় ৫০ জনের অধিক শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ইমনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আইয়ুব এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাইল্ড কেয়ার বাংলাদেশের প্রতিষ্ঠাতা আহসান করিম ইমন, কো-চেয়ারম্যান তৌফিকুল ইসলাম তপু, সামাজিক সংগঠন প্রজন্ম মীরসরাইয়ের পরিচালক ওমর ফারুক, সভাপতি রহিম উদ্দিন, সাংবাদিক কামরুল ইসলাম, অর্নিবান ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সামাজিক সংগঠক শিমুল।
অনুষ্ঠানে আয়োজক মাঈন উদ্দিন রাকিব বলেন, আমরা প্রতিবছরই মীরসরাইয়ের প্রত্যন্ত অঞ্চল যেখানে শীতের পাদুর্ভাব বেশি সে জায়গাগুলোতে আমরা কার্যক্রমগুলো করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে এখানে প্রায় ৫০ জনের অধিক সুবিধাবঞ্চিত শিশুদের শীতের জামা উপহার দেয়া হয়েছে। আমরা পর্যায়েক্রমে ক্রয়কৃত আরো কিছু জামা মীরসরাইয়ের বিভিন্ন স্থানে দেয়ার চিন্তা রয়েছে।




