মীরসরাইয়ে ফখরুল ইসলাম খান সিআইপি’র উদ্যোগে ৩’শ জনকে আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম খান সিআইপির উদ্যোগে মীরসরাইয়ে ৩’শ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সিআইসি প্রতিষ্ঠিত মানবিক প্রতিষ্ঠান খান কল্যাণ ট্রাস্টের আয়োজনে বারইয়ারহাট খান সিটি সেন্টারে বিভিন্ন খাতে এ মানবিক সহায়তা দেওয়া হয়। উপজেলার ১৬ টি ইউনিয়নে শিক্ষা, চিকিৎসা,মসজিদ নির্মাণ, মাদ্রাসা ও বাসস্থান মেরামত, বিবাহ সহ বিভিন্ন ক্ষেত্রে ৩’শ পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় খান কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা জিয়া উদ্দীন বাবলু, জিয়াউর রহমান, ম্যানেজার দ্বীন মোহাম্মদ, আমজাদ হোসেন নোমান, মোহাম্মদ আলী, ওয়াইদুল ইসলাম শামীম সহ খান কল্যাণ ট্রাস্টের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সব শেষে মানবিক মানুষ ফখরুল ইসলাম খান সিআইপির দীর্ঘাআয়ু কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

খান কল্যাণ ট্রাস্টের ম্যানেজার দ্বীন মোহাম্মদ বলেন, মানবতার ফেরিওয়ালা মীরসরাইবাসীর গর্ব ফখরুল ইসলাম সিআইপি আত্নমানবতার সেবায় সর্বদা কাজ করে যাচ্ছেন, তারই ধারাবাহিকতায় আজকে খান কল্যাণ ট্রাস্ট থেকে ৩০০ জনকে সহায়তা দেওয়া হয়েছে। আগামীতে এ মানবিক কার্যক্রম আমাদের স্যারের উদ্যােগে চলমান থাকবে।