১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সাহেরখালীতে আগুন পুড়ে অঙ্গার ২৫’শমুরগীর বাচ্চা, ২০ লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিনিধি:
মীরসরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন পুড়ে গেছে ২৫’শ ব্রয়লার মুরগির বাচ্চা। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকায় আলা উদ্দিন পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী খামারিরা।
ক্ষতিগ্রস্ত খামারি আলা উদ্দিন বলেন, রবিবার দুপুরে কিছু বুঝে উঠার আগেই দেখি খামারে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে পুরো খামার সব মুগরীর বাচ্চা পুড়ে গেছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা সময়মতো না আসায় সব শেষে হয়ে গেছে।
তিনি আরো বলেন, বাড়ির পাশে ২০ শতক জায়গার উপর মুরগির সেড স্থাপন করেছি। সেই সেডে কাজী ফার্ম থেকে বকেয়া ২৫’শ মুরগির বাচ্চা তুলেছি। খাদ্য ও ঔষধ কিনেছি বাকিতে। ২৫ দিন পর মুরগি বিক্রি করার কথা। এখন সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।
মীরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশনের স্টেশন কর্মকর্তা আহমেদ হোসেন জানান, অগ্নিকান্ডের খবর আমরা দেরিতে পেয়েছি। দুর্গম পথ হওয়ায় যেতে দেরি হয়ে গেছে। ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।




