১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
মীরসরাইয়ে পূর্ব বালিয়াদিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন কতৃক আয়োজিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী ও মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন হয়েছে। শুক্রবার দিনব্যাপী সীতাকুন্ড ব্লাড ডোনার্স সোসাইটির সহযোগিতায় পূর্ব বালিয়াদি মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্হিত ছিলেন উপজেলার ১৪নং হাইতকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামী সেক্রেটারি জিয়াউল হক, আহসান উল্লাহ বাবু, নুরুল মোস্তফা, রাজু, হাফেজ সাইফুল ইসলাম, আবদুল মান্নান, মাসুদ রানা, কপিল উদ্দিন, হাফেজ ইসমাইল, আবদুল হালিম, ইমাম উদ্দিন, সীতাকুন্ড ব্লাড ডোনার্স সোসাইটির এডমিন এস.কে টিপু, আকতার হোসেন এলিট, ইকরাম হোসেন তুহিন, আলী আকবর, সদস্য সাইফুল ইসলাম, হাঃ আরমান, আরাফাত, মোঃ আনাস, মিনহাজ উদ্দিন প্রমুখ।
১৪নং হাইতকান্দি ইউনিয়নের জামায়াতে ইসলামি সেক্রেটারি জিয়াউল হক বলেন, এ ধরনের কর্মসূচির কারনে বর্তমানে আমরা সংগঠনগুলোর মাধ্যমে সহজে কারো রক্তের প্রয়োজন হলে পেয়ে যায়। দিনে ও রাতে অক্লান্ত পরিশ্রম করছে এসব সেচ্ছাসেবী সংগঠন গুলো। আমাদের মা-বোনের ডেলিভারিতেও সর্বাত্মক সহযোগিতা করে থাকেন রক্তের সংগঠনগুলো। আমরা এ সংগঠনগুলোর জন্য দোয়া করি যেন অসহায় মানুষের পাশে সবসময় থাকে এবং আমরা জামায়াতে ইসলামী যে কোন বিষয়ে আপনাদের পাশে আছি।
পরিশেষে সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির এ্যাডমিন ও পরিচালক এসকে টিপু বলেন, আমাদের সিনিয়র ভাইয়েরা ২০১৩ থেকে সংগঠন টির কার্যক্রম চালিয়ে গিয়েছেন। জরুরী রক্তের প্রয়োজনে রোগিদের সেবা দিয়ে এসেছেন। রক্তের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা, অজ্ঞাত রোগি সহ, অভুক্তদের পাশে আমরা কাজ করে যাচ্ছি।




