আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে কার্যকর পদক্ষেপ নিতে হবে- জামায়াত মনোনীত প্রার্থী এ্যড. সাইফুর রহমান

নিজস্ব প্রতিনিধি :
মীরসরাই উপজেলায় সম্প্রতি ব্যাপক হারে চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি বৃদ্ধি পাওয়ায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে আরো কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ও ডেপুটি এ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে মীরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমানের সাথে সাক্ষাৎ করে তিনি এই আহবান জানান।

এডভোকেট সাইফুর রহমান বলেন, ‌‌‌’পুুলিশ অনেক কাজ করছে এটি সত্য। তবে যে পরিমাণ চুরি-ডাকাতি হচ্ছে তা বন্ধ করতে হবে। প্রশাসন আন্তরিক হলে এবং তাদের যে টিম রয়েছে তারা সম্মলিত ভাবে বিশেষ পরিকল্পনা গ্রহণ করলে অপরাধীরা থাকবেনা। আসামীর জামিন নির্ভর করে পুলিশের এফআইআর এর উপর ভিত্তি করে। পুলিশের এফআইআর যদি দুর্বল হয় তাহলে আসামি জামীন পেতে সুবিধা হয়। পুলিশের কোন প্রকার সহয়োগীতা প্রয়োজন হলে পুলিশেকে সহযোগীতা করার আশ্বাস প্রধান করেন তিনি। এসময় তিনি চুরি ডাকাতির বিরুদ্ধে সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহব্বান জানান।’

মীরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, ‘৫ আগষ্ট পরবর্তী সারাদেশের ন্যায় মীরসরাইতেও অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। যে হারে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে তার সাথে পাল্লা দিয়ে পুলিশি তৎপরতাও বৃদ্ধি পেয়েছে। কিন্তু সীমিত লজিস্টিক ও অপর্যাপ্ত লোকবল নিয়ে পর্যাপ্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তার পরেও বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হলেও ২০ থেকে ৩০ টি মামলার আসামি কেও গ্রেফতারের দিনেই জামিন দিয়ে দেয়া হয়। ফলে অপরাধীদের গ্রেফতার করেও সুফল পাওয়া যাচ্ছে না।’

এসময় উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির, মীরসরাই পৌরসভা জামায়াত আমির মাওলানা শিহাব উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, ৯নং মীরসরাই সদর ইউনিয়ন সভাপতি হাফেজ মোহাম্মদ ফারুক, চাকসুর স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক আফনান হাসান ইমরান, ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারী মাঈন উদ্দিন রায়হান, স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক আব্দুস সালাম, আবুতোরাব সাংগঠনিক থানা শাখা সভাপতি রায়হান উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।