খেজুর গাছ পরিস্কার করতে গিয়ে পানিতে পড়ে শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিনিধি :
মীরসরাইয়ে খেজুর গাছ পরিষ্কার করতে গিয়ে পুকুরে পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছে। তার নাম সাইফুল্লাহ মনোয়ার (১৬)। নিহত সাইফুল্লাহ উপজেলার কাটাছরা ইউনিয়নের ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুফতি মাওলানা নূরুছসালামের ছেলে। সে সুফিয়া নূরীয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্র শিবিরের সভাপতির দায়িত্বে ছিলো।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সাইফুল্লাহ মনোয়ার বাড়ির পাশে একটি খেজুর গাছ পরিস্কার করার জন্য গাছে উঠেন। অসাবধানতাবশত খেজুর গাছ থেকে পা ছিটকে পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১ টার দিকে তাকে পুকুর থেকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যোগাযোগ করা হলে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’