ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি :
মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধান্জলী অর্পণ করা হয়।


শুক্রবার (৭ নভেম্বর) সকালে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা আ ক ম জান্নাতুল করিম খোকন, আহবায়ক মো. আইয়ুব খান, সদস্য সচিব এডভোকেট মুজাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক জি এম কামরুল আলম, নির্বাহী সদস্য আনিসুর রহমান রুবেল, মো. মোঃ শহিদুল ইসলাম মিনহাজ, সদস্য অধ্যাপিকা শামীমা ইয়াসমিন মিথিলা, আবু সুফিয়ান, এডভোকেট সরোয়ার নিজামী, জাহাঙ্গীর আলম, আনোয়ার হেসেন (পিজি), এডভোকেট এমদাদুল হোসেন রাসেল, শাখাওয়াত হোসেন, সরোয়ার উদ্দিন, ইমরাব হোসেন, আনোয়ার হোসেন( নারায়ণগঞ্জ), মাঈন উদ্দিন রুবেল সহ প্রমুখ।