১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ - ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সাংবাদিকদের উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবীতে মীরসরাইয়ে প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের সীতাকুন্ডের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মীরসরাইয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে প্রেসক্লাব চত্ত্বরে এই কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
দৈনিক আমার দেশ পত্রিকার মীরসরাই প্রতিনিধি মো. নুরুল আলমের সভাপতিত্বে ও দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন, দৈনিক আজাদী প্রতিনিধি মাহবুবুর রহমান পলাশ, দৈনিক সমকাল প্রতিনিধি বিপুল দাশ, দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি আশরাফ উদ্দিন, দৈনিক মানবজমিন প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও মীরসরাই পরিক্রমা সম্পাদক মোহাম্মদ ইউসুফ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি এম আনোয়ার হোসেন, দৈনিক বণিকবার্তা প্রতিনিধি রাজু কুমার দে, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া, চ্যানেল এস প্রতিনিধি নাছির উদ্দিন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি ছায়েফ উল্লাহ, দৈনিক ইনকিলাব প্রতিনিধি ইমাম হোসেন, দৈনিক কালবেলা প্রতিনিধি আজিজ আজহার, একুশে টেলিভিশন প্রতিনিধি ইকবাল হোসেন জীবন, সিভয়েস প্রতিনিধি ফিরোজ মাহমুদ, দৈনিক প্রথম আলো প্রতিনিধি ইকবাল হোসেন, মোহনা টিভির প্রতিনিধি কামরুল ইসলাম, বাংলা টিভি প্রতিনিধি দিদারুল আলম, সিপ্লাস প্রতিনিধি বাবলু দে, সময়ের কন্ঠস্বর প্রতিনিধি জাবেদ ভূঁইয়া, সাংবাদিক জাবেদ হোসাইন, আজকের পত্রিকা প্রতিনিধি সাফায়েত মেহেদী, আব্দুল মান্নান রানা, রবি করিম, কমল পাটোয়ারি বাচ্চু, শাখাওয়াত হোসেন সাকিব, ইব্রাহিম সহ বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
প্রতিবাদ সভায় সাংবাদিক হোসাইন জিয়াদ ও পারভেজের উপর ন্যাক্কারজনক হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত সময়ে গ্রেপ্তারের জোর দাবি জানানো হয়। এছাড়া অন্যায়ের বিরুদ্ধে লেখনির কারণে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যায় জড়িত সহ বিভিন্ন সময় খুন ও হামলার শিকার হওয়া সাংবাদিকদের খুনীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানোর পাশাপাশি সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধের আহবান জানানো হয়।




